advertisement
advertisement

ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। ক্যানসার চিকিৎসায় সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় মধ্যরাত থেকে। মঙ্গলবার রাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে

advertisement

দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। দরিদ্র রোগীদের শেষ ভরসার স্থান এই হাসপাতাল। হাসপাতালটিতে রোগ শনাক্তের পরীক্ষার খরচ কম, ওষুধে খরচ কম, চিকিৎসা বিনা মূল্যে। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসা পাওয়ার জন্য ভোগান্তির শেষ নেই। রোগীর স্বজনেরা রোগ পরীক্ষার সিরিয়াল পেতে আগের মধ্যরাত থেকে লাইন দেন। গত এক যুগে হাসপাতালটির শয্যা বেড়েছে, জনবল বাড়েনি।

চিকিৎসা সরঞ্জামের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর