ছবি: কোলাজ
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, যানবাহনে আগুন ও চোরাগোপ্তা হামলার ঘটনা পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী ও এনসিপি।এসব নাশকতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও আপাতত কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচিতে যাচ্ছে না দল দুটি। পরিস্থিতি গুরুতর হলে দলীয় কিংবা জোটগত কর্মসূচি দেওয়ার কথা বিবেচনা করবে তারা।
তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সন্দেহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে এমন নাশকতা সম্ভব নয়।নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ঘোষণা দেয়। এরপর গত রোববার রাত থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ শুরু করে।
পরদিন সোমবার রাতে নাশকতার মাত্রা আরও বেড়ে যায়।সরকার ও পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা এসব নাশকতা করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।