শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।কালো পোশাকের চিরকালীন আভিজাত্যকে দুই ভিন্ন স্টাইলে তুলে ধরলেন বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান। দুবাইয়ে বিলাসবহুল আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন তারকা দম্পতি।
View this post on Instagram A post shared by Team Shah Rukh Khan (@teamshahrukhkhan) শাহরুখের সাজে ছিল রকস্টারসুলভ ঝলমলে আমেজ, অন্যদিকে গৌরীর লুকে প্রাধান্য পেয়েছিল ক্ল্যাসিক গ্ল্যামার।রুপালি কারুকাজে শাহরুখের ব্ল্যাক স্যুটকালো সিঙ্গেল ব্রেস্টেড ব্লেজার ও মানানসই ট্রাউজারে হাজির হয়েছিলেন শাহরুখ। ব্লেজারের নচড ল্যাপেলজুড়ে ছিল ঘন রুপালি কারুকাজ, একই কাজ দেখা গেছে হাতার কাফ ও পকেটেও।
প্রচলিত শার্ট-টাইয়ের বদলে খোলা নেকলাইন রেখেছিলেন অভিনেতা।গলায় একাধিক ডায়মন্ড নেকলেস ও ছোট্ট পেনডেন্ট, হাতে ব্রেসলেট ও স্টেটমেন্ট রিং, কানে কালো কাফ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।