advertisement
advertisement

অটোরিকশায় যাত্রীবেশে ছিল ছিনতাইকারীরা, শিক্ষিকাকে গামছা দিয়ে মুখ বেঁধে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অটোরিকশায় যাত্রীবেশে ছিল ছিনতাইকারীরা, শিক্ষিকাকে গামছা দিয়ে মুখ বেঁধে ছিনিয়ে নেয় স্বর্ণালংকার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা

advertisement

সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী সেজে বসে ছিলেন তিন পুরুষ ও এক নারী। পেছনের আসন খালি থাকায় তাঁদের সঙ্গে ওঠেন এক শিক্ষিকা। কিছু দূর যাওয়ার পর চালক গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়েন। এর প্রতিবাদ করলে গামছা দিয়ে ওই শিক্ষিকার মুখ বেঁধে ফেলা হয়। এরপর অটোরিকশার দুই পাশের পর্দা নামিয়ে তাঁকে মারধর করা হয়।

একপর্যায়ে তাঁর হাত, আঙুল, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আফজাল সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম লক্ষ্মী রানী নাথ। তিনি উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছিনতাইয়ের পর তাঁকে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

তাঁরা হলেন মো. মামুন (২৪), নুরুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রাজু (২২)।লক্ষ্মী রানীর ছেলে তপন মজুমদার জানান, তাঁর মা চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির কাছে যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর