advertisement
advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

advertisement

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে এবারের জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী তিনটি বিতর্ক প্রতিযোগিতা ও একটি সমাপনী পর্বে।উৎসবের প্রথম পর্বে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ২১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

পরদিন ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৫তম আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এরপর ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে উৎসবের পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব। এবারের জাতীয় বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করবেন।

তিনটি পর্যায়ে আয়োজিত এ বিতর্ক উৎসবে বিতার্কিক, বিচারকসহ সম্মিলিতভাবে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত থাকবেন।এবারের জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্বার শামিত আদি, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্ণ সাহা বিশাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর