advertisement
advertisement

ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি

advertisement

ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন সাধারণ মানুষ—এমন লক্ষ্য নিয়ে ভূমি ব্যবস্থাপনাকে স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধন করা হবে। কাজটি করতে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কাজের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে (ইউএনডিপি) বেছে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর