advertisement
advertisement

আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
আড়ালে থাকা মানুষকে আজীবন সম্মাননা

লুৎফুর রহমানকে আজীবন সম্মাননার ক্রেস্ট ও চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী

advertisement

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাত ধরে মঞ্চে উঠলেন লুৎফুর রহমান। চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে কালো ব্লেজার আর চোখে যেন ভেসে উঠছে পুরোনো সব স্মৃতি। মঞ্চ থেকে নামতে নামতে তিনি জানালেন, জীবনভর একটু আড়ালেই থাকতে চেয়েছেন, এমন আলোকসজ্জায় নাকি কেমন কেমন লাগছে।সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আজীবন সম্মাননার জন্য এমন আড়ালের মানুষকেই খুঁজে নেওয়া হয়েছে এবার।

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিনগুলোর সঙ্গে যিনি জড়িয়েছিলেন ওতপ্রোতভাবে। আজীবন সম্মাননার উত্তরীয় যখন পরিয়ে দেওয়া হচ্ছে, তখনো ৯৩ বছর বয়সী লুৎফুর রহমানের মনে পড়ছিল পুরোনো দিনগুলোর কথা, ‘এটা আসলে আমার প্রত্যাশার বাইরে ছিল।’১৯৩৩ সালের নভেম্বরে কুমিল্লায় জন্ম, শৈশব কেটেছে ময়মনসিংহে। ময়মনসিংহের পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবে ক্রিকেটে হাতেখড়ি। পঞ্চাশের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে অভিষেক।

পূর্ব পাকিস্তান দলের হয়ে খেলেছেন কায়েদে আজম ট্রফিতেও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর