অনুষ্ঠান শেষে আয়োজকদের সঙ্গে মঞ্চে ট্রফি হাতে বিজয়ীরা—(বাঁ থেকে) উৎপল শুভ্র, মতিউর রহমান, খই খই চাকমা, আমিরুল ইসলাম, ঋতুপর্ণা চাকমা, লুৎফুর রহমান মাখন, সিরাজুল হক (নিগার সুলতানার বাবা) ও জাফর উদ্দিন সিদ্দিকী
পোশাকি নাম ‘সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার–২০২৫’। আদতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস–ঐতিহ্য ও গৌরবের স্মরণীর পথ ধরে বর্তমানকে উদ্যাপন। সেই উদ্যাপনে এবার আজীবন সম্মাননায় ভূষিত হলেন সাবেক ক্রিকেটার ও প্রবীণ সংগঠক লুৎফর রহমান মাখন। বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণের মুখ হামজা চৌধুরীর হাতে।
গতকাল রাজধানীর একটি হোটেলে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় যেন ফিরে এসেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অতীতের নানা সময়। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতার আয়োজনে কেউ খুঁজে নিয়েছেন পুরোনো সতীর্থকে, কেউ মেতেছেন স্মৃতিচারণায়, কারও কাছে আবার এই আয়োজন ছিল প্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের কাছ থেকে দেখার সুযোগ। প্রতিবারের মতো এবারও বর্ষসেরা ক্রীড়াবিদ ও আজীবন সম্মাননা ছাড়া আরও চারটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়েছে।
বিচারকদের বিবেচনার পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।