আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এনসিপির মশালমিছিল হয়
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মশালমিছিল করেছে দলটি। মিছিলে স্লোগান উঠেছে ‘নুসরাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। স্লোগানে স্লোগানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘গদি ছাড়ার’ আহ্বানও জানানো হয়েছে।
আর মশালমিছিল–পূর্ববর্তী সমাবেশে এনসিপি নেতাদের বক্তব্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা।আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এনসিপির মশালমিছিল হয়। ‘নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলের আগে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।নুসরাতের বাড়িতে আগুনের ঘটনার এক দিন আগে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি নিয়ে হামলার ঘটনায়ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি বলে সমাবেশে অভিযোগ করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।