advertisement
advertisement

বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে যেতে আগ্রহী কর্মীদের পরীক্ষা শুরু

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। ঢাকা, ১২ নভেম্বর

advertisement

শূন্য অভিবাসন খরচে কর্মী নেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানি। বিনা খরচে এ কোম্পানিতে কর্মী পাঠাতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয় ৮ নভেম্বর। তাঁদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্ত নিয়োগ দিতে ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

ধাপে ধাপে ১০ হাজার কর্মী পাঠানো হবে বিনা খরচে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে।

তারা আজ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে যেসব আবেদন জমা হয়েছে, তার মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর