কক্সবাজারের রামুর জোয়ারিয়ারনালা এলাকার একটি অবৈধ ইটভাটা। সম্প্রতি তোলা
দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
পরবর্তীকালে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।তবে অবৈধ ইটভাটার কার্যক্রম শুরুর পাঁয়তারা চলছে—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে সম্পূরক একটি আবেদন দাখিল করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।