advertisement
advertisement

রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

পারুল বেগম

advertisement

প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার বিকেলেও রেললাইন ধরে হাঁটতে বেরিয়েছিলেন ষাটোর্ধ্ব পারুল বেগম। কিন্তু রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

এরপর স্বজনেরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, পারুল বেগম পরিবারের সঙ্গে মালিবাগের গুলবাগ এলাকায় থাকতেন। প্রতিদিনের মতো আজ বিকেলেও তিনি রেললাইন ধরে হাঁটতে বের হন।

একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে গুলবাগ রেললাইনে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।ওসি জয়নাল আবেদিন আরও বলেন, দুর্ঘটনার পরপর আশপাশের বাসিন্দারা জড়ো হলেও তাৎক্ষণিকভাবে কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর