advertisement
advertisement

পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি রনজিত সিলেটে গোপনে সভা করেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি রনজিত সিলেটে গোপনে সভা করেছেন

পুলিশের তথ্য অনুযায়ী গোপন সভা হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে

advertisement

পুলিশের করা একটি মামলা থেকে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সভাটি হয়েছে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে। এ ঘটনায় গতকাল বুধবার গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। সিলেটের রাজনীতিতে আলোচনা আছে, সীমান্ত পেরিয়ে তিনি দুই বছর আগেই দেশ ছেড়েছেন। এত দিন পর তিনি কীভাবে এলেন এবং গোপনে সমাবেশ করলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।রনজিত চন্দ্র সরকারের অবস্থান এখন কোথায়, সে বিষয়ে সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি।

তবে মামলায় তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।রনজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য হলেও মামলার তথ্য অনুযায়ী, তিনি সভা করেছেন সিলেটের গোয়াইনঘাটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর