advertisement
advertisement

তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু—মো. শামীম, আবদুল করিম ও শাহদাত হোসেন

advertisement

বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছর। তবু বন্ধুত্বে কোনো দূরত্ব ছিল না। একসঙ্গেই চলাফেরা করতেন শাহদাত হোসেন, আবদুল করিম ও মো. শামীম। তাঁদের মধ্যে করিম দশম শ্রেণির শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার নির্বাচনী পরীক্ষা শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল সে। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীর। কিন্তু সেই ঘুরতে যাওয়া আর শেষ হলো না।

পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সেতুর গার্ডারে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহদাত ও করিম। গুরুতর আহত শামীমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারচর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায়।

সুবর্ণচর ও রামগতি পাশাপাশি উপজেলা।নিহত শাহদাত হোসেন (১৯) পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর