পুরস্কার হাতে ঋতুপর্ণা
‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’—মুখে হাসি ছড়িয়ে কথাটা বললেন ঋতুপর্ণা চাকমা। পুরস্কার, স্বীকৃতি—সবকিছুই তাঁর কাছে আনন্দের। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে আজ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজনে উপস্থিত হয়ে সেই আনন্দই ভাগ করে নিলেন দেশের নারী ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার।গত আসরে বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা হয়েছিলেন ঋতুপর্ণা।
এবার বর্ষসেরার দৌড়ে হয়েছেন দুই রানারআপের একজন। তাতেও তাঁর আনন্দের কমতি ছিল না। পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘আমার কাছে সব পুরস্কারই সেরা। এমন সম্মান পাওয়া গর্বের ও আনন্দের। পুরস্কার পেতে সত্যিই খুব ভালো লাগে।’গত বছর মাঠের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ঋতুপর্ণা। জুন-জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে করেছেন ৫ গোল। পুরো প্রতিযোগিতাতেই ছিলেন দারুণ ছন্দে।
গ্রুপ পর্বে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।