নিজের ছোট্ট বয়সের ছবি হাতে মা–বাবার খোঁজে কুমিল্লায় ঘুরছেন ডাচ নাগরিক হ্যারল্ড ডেভিড রাজীব। আজ বৃহস্পতিবার শহরের ঝাউতলা এলাকায়। পরে জেলা প্রশাসকের কার্যালয় যান তাঁরা
হাতে ছোট্ট একটি প্রচারপত্র (লিফলেট)। তাতে ছাপানো শৈশবের সাদাকালো ছবি আর এখনকার একটি ছবি। ছবির নিচে লেখা—‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’। পরনে লুঙ্গি আর কালো টি–শার্ট। গায়ের রং আর চেহারায় বিদেশি ছাপ থাকলেও এই মানুষটির শিকড় বাংলাদেশে। মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে ঘুরছেন তিনি। পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ কি তাঁর মা–বাবাকে চেনেন? শিকড়ের টানে ফেরা এই মানুষটির নাম রাজীব উদ্দিন।
অবশ্য পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। নেদারল্যান্ডসের (ডাচ) নাগরিক তিনি। জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে দত্তক হিসেবে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি সময়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে রাজীবের সঙ্গে কথা হয় প্রথম আলোর। ইংরেজিতে কথা বলছিলেন তিনি।
পাশে ছিলেন একইভাবে নিজের মা–বাবার খোঁজে বাংলাদেশে আসা আরেক ডাচ নাগরিক সেলিনা গোমেজ আর তাঁদের দোভাষী মোহাম্মদ ওমর।নিজের পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা করতে গিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন রাজীব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।