advertisement
advertisement

এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত

advertisement

এশিয়ার নারী ব্যবসায়ীরা প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান শক্ত করছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার ও প্রযুক্তি অবকাঠামোর মতো সম্ভাবনাময় খাতগুলোয় এখন নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। তবে তাঁদের সাফল্য শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নয়; ব্যাংকিং, আর্থিক সেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রসাধনী ও খুচরা বিক্রির মতো প্রচলিত ব্যবসাতেও নেতৃত্বের আসনে বসছেন এশিয়ার নারীরা।

এসব নারীর কেউ পারিবারিক ব্যবসার হাল ধরেছেন, কেউ শূন্য থেকে নিজস্ব উদ্যোগ ও মালিকানায় গড়ে তুলেছেন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। আবার কেউ পুরুষপ্রধান শিল্পে নেতৃত্ব দিয়ে বদলে দিচ্ছেন ব্যবসার বিদ্যমান ধারণা। এশিয়ার ১২টি দেশ ও অঞ্চলের এ রকম ২০ জন সফল নারী ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীকে নিয়ে ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকা প্রকাশ করেছে ফোর্বস এশিয়া।

এসব নারী বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর