সাফ ফুটবলের ব্যস্ততায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হামজা চৌধুরী। তবে হোটেলে বসেই পেয়েছেন দুটি পুরস্কার—বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা। একসঙ্গে দুটি স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা।
পুরস্কারের রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দোতলার একটি কক্ষে বসে ফোনে কথা বলছিলেন হামজা চৌধুরী। এই প্রতিবেদক দুটি ট্রফি হাতে কক্ষে ঢুকতেই কথা বলা থামিয়ে স্বভাবসুলভ বিনয় ও আন্তরিকতায় স্বাগত জানালেন। জোড়া পুরস্কার জয়ের খবর শুনে তাঁর অভিব্যক্তিতে দারুণ উচ্ছ্বাস আর খানিকটা বিস্ময়ও।
ট্রফি দুটি হাতে তুলে দেওয়ার পর মুখে হাসি ছড়িয়ে প্রথম আলো ও সিটি গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বললেন, এমন সম্মাননা পেয়ে তিনি অভিভূত।সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এ একটি নয়, হামজা জিতেছেন বর্ষসেরার জোড়া পুরস্কার। বিচারকদের রায়ে বর্ষসেরা ক্রীড়াবিদ, পাঠকের ভোটেও। আর সেই পুরস্কার তুলে দিতে পাশেই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবের রঙে রাঙানো মঞ্চ।
অথচ আধা কিলোমিটারের কম দূরের আরেক হোটেলের চার দেয়ালের ভেতর বন্দী হয়ে থাকতে হলো অনুষ্ঠানের মধ্যমণিকে!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।