advertisement
advertisement

কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সন্ধ্যায়

advertisement

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে থাকা পর্যটকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি।হোটেল-মোটেল জোনে সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কক্সবাজার শহরের হোটেলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর