advertisement
advertisement

রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নাকি কূটনীতির মাধ্যমে সমঝোতা—এই দোটানার মধ্যে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক চাপ ও অবরোধ চালিয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।

ইরানের সঙ্গে সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য প্রায়ই বদলাচ্ছে। রুবিওর এ মন্তব্য সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প আগেই স্বীকার করেছেন, এ পরাজয়ের পেছনে সম্ভবত যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতারও কিছুটা ভূমিকা ছিল।

তাহলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে রুবিওর সর্বশেষ মন্তব্যের মিল-অমিল কোথায়?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর