আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদও রয়েছেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে বৃহস্পতিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সেখানে এই মামলার আসামিরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আড়াল করার জন্য তৎকালীন সরকার গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেছে। এ রকম অমানবিক ঘটনা ১৯৭১ সালে সংঘটিত হয়েছিল কি না, সে প্রশ্নও তোলেন তিনি।শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলার আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগ হলো ২০১৩ সালের ৫ মে দুপুর থেকে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের লোকজনের হামলায় ৩২ জন হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থক নিহত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।