advertisement
advertisement

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি

সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেলেন খই খই

advertisement

টেবিল টেনিসে দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম আন্তর্জাতিক পদক জয়, ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক সাফল্য—সব মিলিয়ে গত বছরটা দারুণ কেটেছে খই খই সাই মারমার। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ পেয়েছেন সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।জীবনে প্রথমবার এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খই খই। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে পুরস্কার হাতে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এমন পুরস্কার আগে পাইনি।

প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি। তবে কোন পুরস্কার পাব, তা জানতাম না। তাই একটু ভয়ও লেগেছিল। ঘোষণার আগমুহূর্তে তো চিন্তায় পড়ে যাই। যা–ই হোক, ভালোই লাগছে। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জোগাবে।’খই খইয়ের হাতে পুরস্কার তুলে দেন নারী টেবিল টেনিসের প্রথম চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেনখই খইয়ের এই স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় অবদান গত বছরের নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে পাওয়া রুপার পদক।

জাভেদ আহমেদের সঙ্গে মিশ্র দ্বৈতে রুপা জিতে বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস গড়েন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর