নরওয়ের সাংবাদিক হেল লং
বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভারতে প্রবেশের অনুমতি পেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিক হেল লং। সম্প্রতি এক্স হ্যান্ডলে তাঁর এক্স ও ভিডিও ভাষ্যকে কেন্দ্র করে বিতর্ক ঘনিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্রসহ ভারতের নাগরিক সমাজের একাংশ।
নরওয়ের দৈনিক সংবাদপত্র ‘দাগসাভিসেন’-এর সাংবাদিক হেল লং অভিযোগ করেছেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে ভারতে আসতে দেওয়া হয়নি। গত বুধবার, ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, হায়দরাবাদে অনুষ্ঠেয় ‘ভারত সামিট’ নামের এক আলোচনা চক্রে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে বক্তা হিসেবে যোগ দেওয়ার জন্য তাঁর ভারতে আসার কথা ছিল।
কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওপর মহলের নির্দেশে’ শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে।একটি ভিডিও বার্তায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে আবেদন জানিয়ে হেল লং বলেন, তাঁর অধিবেশনের এখনো ৪৮ ঘণ্টা বাকি রয়েছে এবং তাঁকে ভারতে আসার অনুমতি দেওয়া হোক।হেল লংয়ের দাবি, ২০২৬ সালের মে মাসে নরওয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার জেরেই তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।