সংসদ সদস্য নুসরাত তাবাসুমের বাড়ি থেকে আলামত সংগ্রহ করছেন ঝিনাইদহ থেকে আসা সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে ওই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ।
তিনি প্রথম আলোকে জানান, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি পুলিশ কর্মকর্তারা।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন।
মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে জানতে রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে নুসরাত তাবাসসুমের সঙ্গে যোগাযোগ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।