advertisement
advertisement

ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
ক্রীড়াবিদদের সাফল্য উদ্‌যাপনের এক সন্ধ্যা

অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরা

advertisement

দেশের ক্রীড়াঙ্গনে সারা বছর যাঁরা নিজেদের পারফরম্যান্সে সাফল্য ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন, তাঁদের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয় সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলার হামজা চৌধুরী।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, সাবেক ও বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদদের উপস্থিতি, স্মৃতিচারণা আর আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানটি হয়ে ওঠে ক্রীড়াঙ্গনের তারকাদের মিলনমেলা।অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা ধরে প্রবেশ করছেন নারী ক্রীড়াবিদেরাঅনুষ্ঠানস্থলে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন সাবেক খেলোয়াড় ও কোচরাঅনুষ্ঠান শুরুর আগে সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে বিজয়ীরা গ্রুপ ফটোসেশনে অংশ নেনসাবেক ও বর্তমান খেলোয়াড়দের পদচারণায় অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় এক মিলনমেলায়।

চলে আড্ডা, স্মৃতিচারণা আর কুশল বিনিময়অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ।সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ শুরু হয় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বক্তব্যের মাধ্যমে।বক্তব্য দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকীবক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানঅক্টোবরে আর্চারি এশিয়া কাপে ১০ পদক পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর