advertisement
advertisement

চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে যুবককে বাঁশ ও তার দিয়ে পিটিয়ে হত্যা, ঘটনা নিয়ে যা জানাল পুলিশ

মোবারক ইসলাম

advertisement

এক যুবককে ডেকে নেওয়া হয় একটি মাঠে। সেখানে প্রকাশ্যে বাঁশ দিয়ে পেটানো হয় তাঁকে। এরপর আহত অবস্থাতেই নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি গুদামে। সেখানে হাত-পা বেঁধে তাঁকে আবারও মারধর করা হয়। তবে এবার বাঁশ দিয়ে নয়, প্রায় দুই ঘণ্টা ধরে পেটানো হয় বৈদ্যুতিক তার দিয়ে। মারধরের একপর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই যুবক, পরে মৃত্যু হয় তাঁর।গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ঘটে এ ঘটনা।

মারা যাওয়া ওই যুবকের মরদেহ একটি মাঠে রেখে পালানোর সময় ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।নিহত যুবকের নাম মোবারক ইসলাম। তিনি পতেঙ্গা এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাঁদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গা লালদিয়ার চরে বসবাস করত।

তবে সরকার সেখান থেকে বাসিন্দাদের উচ্ছেদের পর চার বছর ধরে নানাবাড়ি চরপাড়ায় বসবাস করে আসছেন মোবারক ও তাঁর পরিবার।মোবারককে হত্যার ঘটনায় গতকাল রাতে পতেঙ্গা থানায় একটি মামলা করেছেন তাঁর বাবা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর