advertisement
advertisement

লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরও ৪২ লাখ দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরও ৪২ লাখ দাবি

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মানব পাচারকারী চক্রের দুই সদস্য মনোয়ার হোসেন ও সোহেল রানা

advertisement

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দালালদের দেওয়া মুঠোফোন নম্বরে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী আবদুস সামাদ। কথা ছিল, টাকা পেলেই ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি দালালেরা। উল্টো ছেলেকে উদ্ধারের আশ্বাস দিয়ে বাবার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এভাবে ছেলেকে ফিরে পাওয়ার আকুতিকে পুঁজি করে প্রতারণার শিকার হন এই বাবা।

লিবিয়ায় ছেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং এ ঘটনাকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।সিআইডির তদন্তে জানা গেছে, ভুক্তভোগী আবদুস সামাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর