advertisement
advertisement

শেষ তরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
শেষ তরি

advertisement

‘সবকিছুরই আসলে একটা শেষ আছে।’ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভার্জিনিয়া র‍্যাটনার। চোখ কুঁচকে সামনের বিস্তীর্ণ সমুদ্রের দিকে তাকিয়ে আছে সে। বেশ কড়া রোদ উঠেছে আজ। ‘কাজ করার জন্য দিনটা সুন্দর। তবে একটু ঝোড়ো বাতাস হলে আমার মেজাজের সঙ্গে মিলে যেত।’টেরেস্ট্রিয়াল স্পেস এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উপস্থিত আছে রবার্ট গিল। র‍্যাটনারের কথা শুনে বেজার হয়ে সে বলে, ‘ঘ্যান ঘ্যান কোরো না তো।

এইমাত্র তুমি নিজেই কিন্তু বললে, সবকিছুরই আসলে একটা শেষ আছে।’‘কিন্তু পাইলট হিসেবে আমাকেই বেছে নেওয়া হলো কেন?’‘কারণ, তুমিই আমাদের সংস্থার শ্রেষ্ঠ মহাকাশ পাইলট। আমরা চাই, শেষ কাজটার সুন্দর সমাপ্তি হোক। এজেন্সির শেষ অ্যাসাইনমেন্টের জন্য আমাকেই-বা বেছে নেওয়া হয়েছে কেন?’‘সমাপ্তি পর্বটা যাতে শুভ হয়। হ্যাপি এন্ডিংয়েরনাম শোনোনি?’‘হ্যাপি এন্ডিং?’ নভোতরিতে মালপত্র তোলা দেখতে দেখতে বলল ভার্জিনিয়া।

অপেক্ষমাণ যাত্রীদের লাইনও বেশ দীর্ঘ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর