advertisement
advertisement

বনানীতে ‘পাওয়ার অব শি’র উদ্যোগে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
বনানীতে ‘পাওয়ার অব শি’র উদ্যোগে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

advertisement

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস সামনে রেখে রাজধানীর বনানীতে দিনব্যাপী মেলার আয়োজন করেছে নারীদের পরিচিত প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব শি’। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ মেলায় নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। পাশাপাশি আয়োজনে ছিল নারীস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা, বিশেষ সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক নেটওয়ার্কিংয়ের সুযোগ।

এবারের মেলায় ‘পাওয়ার অব শি উদ্যোক্তা হান্ট’-এর মাধ্যমে নির্বাচিত ছয়জন নতুন নারী উদ্যোক্তাকে মাত্র দুই হাজার টাকায় স্টল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ১৭ জন অভিজ্ঞ নারী উদ্যোক্তা তাঁদের পণ্য ও সেবা নিয়ে এই প্ল্যাটফর্মে অংশ নেন। নতুন ও অভিজ্ঞদের একত্রিত করে ব্যবসায়িক নেটওয়ার্ক বাড়ানো, ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণ করাই ছিল এর মূল উদ্দেশ্য।

নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ২০১৭ সাল থেকে কাজ করছে পাওয়ার অব শি ট্রাস্ট। সংগঠনটির চেয়ারম্যান সাবিনা স্যাবি জানান, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর