জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে মোটা বাঁশ আকৃষ্ট করে দর্শনার্থীদের। জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকা। ১৩ অক্টোবর, ২০২৬
মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে বেশ কয়েকটি বাঁশের ঝাড়। সেগুলোর মধ্যে কয়েকটি ঝাড়ের কাণ্ড এতটাই মোটা যে পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ আটকে যায় দর্শনার্থীদের। কেউ থেমে দেখেন, কেউ আবার বাঁশের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সাধারণ বাঁশের চেয়ে আকৃতিতে বেশ বড় এই বাঁশের নাম ভুদুম। শুধু দেখতেই ব্যতিক্রমী নয়, কাঠের বিকল্প হিসেবেও রয়েছে এর সম্ভাবনা।
উদ্যানের মালি আবদুল আলিম বলেন, বাঁশটির বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড অন্যান্য প্রজাতির বাঁশের তুলনায় বেশ মোটা। বাঁশের ভেতরের অংশ ফাঁপা। নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি। জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগোলে পাওয়া যাবে পরিচালকের কার্যালয়। কার্যালয়ের বাঁ পাশে মোড় ধরে কিছুটা এগোলেই বাঁশবাগান।
সেখানকার রাস্তার পাশেই রয়েছে ভুদুম বাঁশের বেশ কয়েকটি ঝাড়।গত ১৩ অক্টোবর সরেজমিনে দেখা যায়, মোটা কাণ্ডের বাঁশগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।