advertisement
advertisement

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়: হোসেন জিল্লুর রহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়: হোসেন জিল্লুর রহমান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আজ শনিবার দুপুরে

advertisement

শুধু রাষ্ট্রের ওপর নির্ভর করে নাগরিকদের সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রের বাইরের (বেসরকারি প্রতিষ্ঠান বা উদ্যোগ) সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারডেম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা। আজ শনিবার দুপুরে হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যেভাবে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং দেশের বিভিন্ন স্থানে সেবাপ্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম বিস্তৃত করেছে, তা উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষণীয়।

রাষ্ট্রের বাইরে থেকে কীভাবে একটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে, বিকেন্দ্রীকৃত পদ্ধতিতে এবং টেকসইভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার উদাহরণ।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, এ ধরনের প্রতিষ্ঠান শুধু ডায়াবেটিসের চিকিৎসা ও সেবার ক্ষেত্রেই নয়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সমাজের অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর