advertisement
advertisement

পর্যটন খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ: এক মঞ্চে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিয়োগদাতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
পর্যটন খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ: এক মঞ্চে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিয়োগদাতারা

advertisement

পর্যটন ও আতিথেয়তা শিল্পে দক্ষ জনশক্তি তৈরি এবং তরুণদের কর্মসংস্থান বাড়াতে ঢাকায় দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।আইএলওর ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও নবীন স্নাতকদের সামনে পর্যটন খাতের কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাও ছিল এর উদ্দেশ্য।নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনাঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর