ঢাকার দোহারের মো. আলমাস
নামের মিলের কারণে ২২ বছর ধরে একটি অস্ত্র মামলার ঝক্কি বয়ে বেড়াচ্ছেন ঢাকার দোহারের মো. আলমাস। ২০০৪ ও ২০১৮ সালে দুবার আটক হওয়ার পর ২০২৫ সালের ৪ নভেম্বর গ্রেপ্তার হন তিনি। এক বছর কারাগারে কাটিয়ে ১০ নভেম্বর বাড়ি ফিরেছেন। তাঁর জীবনের এই দীর্ঘ ভোগান্তির গল্প শুনেছেন আজহারুল হকঢাকার দোহারের মো. আলমাস২০২৫ সালের ৪ নভেম্বর। দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে মেয়েটাকে কোলে নিয়েছি মাত্র। এমন সময় উঠানে পুলিশ।
আমাকে গ্রেপ্তার করতে এসেছে। বুঝতে পারি, সেই পুরোনো অস্ত্র মামলা। পুলিশকে আগের কাগজপত্র দেখাই। আশপাশের লোকজনও এগিয়ে এসে বলেন, আমি ওই মামলার আসামি নই।কিন্তু কারও কথা শোনেনি পুলিশ। হাতকড়া পরিয়ে আমাকে ফাঁড়িতে নিয়ে যায়। দোহার থানাহাজতে এক রাত রেখে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে। আমার ভেতরটা ভেঙেচুড়ে গেল। খেতে পারতাম না।
শুয়ে থাকতাম আর ভাবতাম, কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, তারপরও কেন মাসের পর মাস আমাকে কারাগারে থাকতে হচ্ছে!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।