সামিরা খান মাহি। ফেসবুক থেকে
১১ নভেম্বর শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬–এর আসর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি। আজ সকালে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—আজ হলুদ পোশাকে একগুচ্ছ ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে কাটানো একটি সুন্দর দিনের বিহাইন্ড দ্য সিনের কিছু মুহূর্ত।
এই ফটোশুটের প্রতিটি মুহূর্তই দারুণ উপভোগ করেছি!’ অভিনেত্রীর ফেসবুক থেকে তিন ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে দশ হাজার, মন্তব্যের ঘরে বাংলাদেশের প্রতিযোগীকে অনেকে শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকেএসব ছবিতে তাঁকে সমুদ্রের পাড়ে অন্য প্রতিযোগীদের সঙ্গে ফটোশুটে দেখা গেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে এর আগে সাক্ষাৎকার ইভেন্টের আরও কিছু ছবি পোস্ট করেছিলেন মাহি, এসব ছবিতে তাঁকে দেখা গেছে লাল পোশাকে।
অভিনেত্রীর ফেসবুক থেকে ৭৫ বছরে পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।