advertisement
advertisement

দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার একাদশে হামজা, সঙ্গে আর কারা

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জুবাইর হামজা

advertisement

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন জুবাইর হামজা। প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগামীকাল শুরু হবে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ।টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে ব্যাটসম্যান হিসেবে এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার।

আছেন এই মুহূর্তে টেস্টের এক নম্বর অলরাউন্ডার মার্কো ইয়ানসেনও।বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। তাঁর সঙ্গে পেস বিভাগে থাকছেন ড্যান পেটারসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন সাইমন হারমার।একাদশ ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকার তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ডেভিড বেডিংহাম প্রত্যাশা পূরণ করতে না পারায় তাঁকে বাদ দেওয়া হয়।

তাঁর জায়গায় জুবাইর হামজা ও টনি ডি জর্জির মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা জানিয়েছিলেন কোচ শুকরি কনরাড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর