advertisement
advertisement

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী

advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার আক্রমণের নিশানা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। ভোট চুরির অভিযোগের পর এবার আনলেন ফোনে আড়ি পাতার অভিযোগ। গতকাল শুক্রবার রাহুল ওই অভিযোগ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ফোনে আড়ি পেতেছেন। ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ বলে এক আলাপচারিতা অনুষ্ঠানে রাহুল তাঁর মুঠোফোন দেখিয়ে বলেন, এই ফোনে তাঁর সমস্ত অভিযোগের প্রমাণ রয়েছে। ফোনে প্রধানমন্ত্রী যে আড়ি পাতছেন, সেই প্রমাণ আছে।

আড়ি পাতার ওই অভিযোগ এনে রাহুল আরও একবার প্রধানমন্ত্রী মোদিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। এর আগে দুবার তিনি সেই চ্যালেঞ্জ জানিয়েছেন। মোদি কোনো সাড়া দেননি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার জবাবে সংসদের অধিবেশনে বিতর্কে বসতে বলেছিলেন রাহুলকে।শুক্রবার রাহুল তৃতীয়বারের জন্য সেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মুখোমুখি বিতর্কে বসলে প্রমাণ করে দেব কে বিদেশি শক্তির নির্দেশে চলছেন।

কে বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর