বাঁশখালী থানা
চট্টগ্রামের বাঁশখালীতে বাবা ও যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট খুঁজে পেয়েছে পুলিশ। চিরকুটটি এ ঘটনার তদন্তের জন্য জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ার একটি ঘর থেকে তিনজনের মরদেহ এবং চিরকুটটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের একটি মো. জাহেদ হোসেনের (৫০)।
তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার হয়েছে, সেটি তাঁর শ্বশুরবাড়ি। উদ্ধার হওয়া অপর দুটি মরদেহ তাঁর যমজ দুই মেয়ে জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের। তাদের বয়স ছিল পাঁচ মাস।একটি কক্ষে ঘরের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ পড়ে ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুদের একজনের মরদেহের পাশে একটি টিকা কার্ড এবং অন্যজনের পাশে চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র পড়ে রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।