advertisement
advertisement

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার

গ্রেপ্তার

advertisement

রাজধানীর আদাবর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।আজ শনিবার সন্ধ্যায় আদাবর এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় ডিবির একটি দল। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি প্রথম আলোকে বলেন, তাঁর (সজীব) বিরুদ্ধে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।অভিযোগ দুটি নিয়ে জানতে চাইলে ডিসি বলেন, ‘তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য পর্যালোচনার পর কাল (রোববার) আমরা বিস্তারিত জানাতে পারব।’

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর