১৩ বছর আগের ঘটনা। ২০১৩ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ন্যূনতম মজুরি ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। এত কম মজুরি বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে সব শিল্পাঞ্চলের শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। কারখানা ও যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেন তাঁরা।
পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।সে সময় আন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে প্রথম আলোর এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল? ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। অমানুষিক পরিশ্রমের পর এই বেতন কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করে তারা শ্রমিকদের সঙ্গে ঠাট্টা করেছে বিজিএমইএ।ওই বছর টানা কয়েক দিন চলা আন্দোলন–বিক্ষোভের মুখে মজুরি বাড়াতে রাজি হয় মালিকপক্ষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।