advertisement
advertisement

পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক রেশমা রিয়ার লেখা নাটক ‘শেষ পাতার মানুষ’ মঞ্চস্থ হয়।

নাটকটিতে অভিনয় করেন বন্ধুসভার সদস্যরা।অনুষ্ঠানে বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি তবিরুল ইসলাম, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী এবং প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।বক্তারা বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলো ২৮ বছরে হার মানেনি।

মাথা উঁচু করে মানুষের কল্যাণ, সমাজের উন্নয়ন ও দেশের জন্য কাজ করে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর