advertisement
advertisement

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

হামজার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে বড় পর্দায় খেলা দেখছেন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার রাত ৯টায়

advertisement

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আজ শনিবার বিকেল থেকে ভিড় করেন শত শত মানুষ। বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখছেন গ্রামের মানুষ।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। এ গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী সন্তান তিনি।

হামজা দেশের জার্সিতে কোনো ম্যাচে থাকলেই স্নানঘাটে উৎসব লেগে যায়।দেওয়ান মুর্শেদ চৌধুরী, হামজা চৌধুরীর বাবাখেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।হামজা চৌধুরীর গ্রামের বাড়ির উঠানে বড় পর্দায় খেলা দেখতে বিকেল থেকেই শত শত মানুষ জড়ো হয়মাঠে হামজার প্রতিটি স্পর্শ, আক্রমণ দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর