মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুমৃত্যু রোধে বুকের দুধ খাওয়ানোর সচেতনতামূলক প্রচারাভিযান উপলক্ষে ১৯৮৫ সালে প্রকাশিত বাংলাদেশের ডাকটিকিটের নকশা অবলম্বনে
বাংলাদেশের সমাজে কয়েকটি বহুল প্রচলিত প্রশ্ন আছে। কোনো দম্পত্তির বিয়ে দুই দিন পেরোতে না পেরোতেই পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের প্রশ্ন, ‘সুখবর কবে?’, ‘বাচ্চা হচ্ছে না কেন?’ যদি কেউ ভুলেও বলে ফেলেন, দুই-তিন বছর পর; তখন সবাই ‘দেরি হয়ে যাবে’ বলে হইহই করে উঠবেন। আর ঘুণাক্ষরেও কেউ যদি বলে ফেলেন যে তাঁরা সন্তান নিতে আগ্রহী নন, তখন এমনভাবে তাকাবেন যেন ওই দম্পতির কোনো সমস্যা আছে!
ফলে স্বাভাবিকভাবেই আমাদের সমাজে বিয়ের পর নারীর জীবনের অন্যতম প্রধান প্রত্যাশা হয়ে ওঠে মা হওয়া।এখন শুরুর প্রশ্নগুলো আপাতদৃষ্টিতে স্বাভাবিক সামাজিক কৌতূহল মনে হলেও এর ভেতরে নারীর ওপর একধরনের অদৃশ্য চাপ কাজ করে। একজন নারীকে তাঁর শিক্ষা, পেশাগত সাফল্য, ব্যক্তিত্ব কিংবা মানবিক গুণাবলির পরিবর্তে অনেক সময় মাতৃত্বের সক্ষমতা দিয়ে মূল্যায়ন করা হয়।
ফলে মাতৃত্ব একটি ব্যক্তিগত অভিজ্ঞতা না থেকে নারীর সামাজিক যোগ্যতার মাপকাঠিতে পরিণত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।