নিখোঁজের প্রায় আট মাস পর পরিবারের কাছে ফিরছেন শাহজাহান আলী। আজ শনিবার শেরপুর পিবিআই কার্যালয়ের সামনে
প্রায় আট মাস আগে নিখোঁজ হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলী (৭০)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিল না পরিবার। একপর্যায়ে তাঁকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বজনেরা। অবশেষে আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) শেরপুর জেলা কার্যালয়ের সহায়তায় ওই বৃদ্ধকে ফিরে পেয়েছে পরিবারটি। বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে মো. জাবেদ আলী।
পিবিআই সূত্রে জানা গেছে, শাহজাহান আলীর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে। প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদ–সংলগ্ন এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন।এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।
তবে দীর্ঘদিনেও তাঁর খোঁজ মেলেনি।গত ২৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।