advertisement
advertisement

তাড়া করে ছুরিকাঘাত, রক্তাক্ত দোকানির আকুতি—‘আমাকে বাঁচতে দে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
তাড়া করে ছুরিকাঘাত, রক্তাক্ত দোকানির আকুতি—‘আমাকে বাঁচতে দে’

ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায়

advertisement

ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। আজ সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায়চট্টগ্রামের রাউজানের একটি বিপণিবিতানে প্রকাশ্যে তাড়া করে এক দোকানিকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত দোকানির নাম মুহাম্মদ মুরাদ (৩৫)। বিপণিবিতানটিতে একটি কাপড় বিক্রির দোকান রয়েছে তাঁর।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুরাদের বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুহাম্মদ সাব্বির (৩২) নামের এক যুবক মুরাদকে ছুরিকাঘাত করেন। তাঁর সারা শরীরে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে অভিযুক্ত সাব্বিরও একই গ্রামের বাসিন্দা।

একটি মারামারির মামলায় জেল খেটে সপ্তাহখানেক আগে তিনি কারাগার থেকে বের হয়েছেন।স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদের পরিবারের সঙ্গে সাব্বিরের পরিবারের স্থানীয় নানা বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর