advertisement
advertisement

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

হেরে মাঠ ছাড়ার আগে দর্শকদের প্রতি করতালি আর্জেন্টিনা দলের

advertisement

সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না।দিন শেষে সেই মানুষটির মনের অবস্থা কেমন?

প্রথম আলোর লাইভ ব্লগে এক পাঠকের মন্তব্য, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ এক হতাশার দিন। সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ। এক দিনে তিন দলের হার।’ কী আশ্চর্য! একটি মন্তব্যে যেন গোটা দিনের ফুটবলীয় বিষাদকে ধরে ফেলেছেন পাঠক! তিনটি দল, তিনটি হার। আর হাজার হাজার মানুষের বুকের ভেতর জমে উঠল দীর্ঘশ্বাস।আসলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধুই দুটি বিদেশি দল নয়, এ দুটি আবেগের নাম।

এ দুটি পতাকা নিয়ে কত সংসারে তর্ক হয়েছে, কত বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছে, কত ছাদে পাশাপাশি উড়েছে নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর