advertisement
advertisement

‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’

পাকিস্তানের কাছে হারের পর হতাশা হামজাদের

advertisement

ম্যাচের পর খেলোয়াড়দের চোখেমুখে রাজ্যের হতাশা। মুখে হাত দিয়ে যেন ভেতরের কষ্টটা লুকাতে চাইছিলেন হামজা চৌধুরী। কিন্তু চাইলেই কি আর কষ্ট লুকানো যায়! দুচোখ যে তাঁর ছলছল করছে। শেষ মুহূর্তে হেরে যাওয়ার হতাশা, বুকভাঙা কান্না। সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর আরেকটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে।

কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল।আজ জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান। ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে শেষ হয় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত।ম্যাচ শেষে বাংলাদেশের কোচ টমাস ডুলির কণ্ঠে হতাশা। তাঁর মতে, বড় ম্যাচের চাপই সামলাতে পারেননি খেলোয়াড়েরা।

সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর