advertisement
advertisement

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

প্রতীকী ছবি এআই দিয়ে তৈরী

advertisement

রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক চা দোকানিকে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে। ঘুসির আঘাতে মাটিতে পড়ে যান চা দোকানি জুয়েল (৩২)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অভিযুক্ত সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিক্রয়কর্মী।গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে।

পরে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের বকেয়া টাকা পাওনাকে কেন্দ্র করে জুয়েল ও ইব্রাহীমের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর