advertisement
advertisement

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে মনোযোগ পেতে চায় আওয়ামী লীগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে মনোযোগ পেতে চায় আওয়ামী লীগ

advertisement

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণাকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলটি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে অনলাইনে ‘ধর্মঘট’, ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদেরও পরিষ্কার ধারণা নেই।আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের একটা অংশ বলছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এ ধরনের পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রয়োজন।

কিন্তু শেখ হাসিনাকে নিয়ে দুই সরকারের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।আওয়ামী লীগের নেতাদের কারও কারও আশঙ্কা, একবার ঘোষণা দেওয়ার পর দেশে ফিরতে না পারলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা কমতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর