advertisement
advertisement

পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর সেই নারী ‘নিখোঁজ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর সেই নারী ‘নিখোঁজ’

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে শূন্যরেখায় অনাহারে অর্ধাহারে পাঁচ দিন ধরে খোলা আকাশের নিচে ছিলেন এক নারী। আজ রোববার সকাল থেকে তাঁকে দেখা যাচ্ছে না

advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে অবস্থান করা সেই মধ্যবয়সী নারীকে আজ রোববার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত তাঁকে সেখানে অবস্থান করতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।তবে আজ সকাল থেকে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ওই নারী কোথায় গেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না স্থানীয় লোকজনও।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।

এর পর থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর