advertisement
advertisement

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি: ব্যাটালিয়ন কমান্ডার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি: ব্যাটালিয়ন কমান্ডার

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। আজ রোববার বিকেলে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবি সদর দপ্তরে

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরারি আসামিদের প্রতি ইঙ্গিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেছেন, সীমান্ত দিয়ে ফাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের তথ্য দিলে, তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাইফুল আলম এ কথা বলেন। ৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন।

আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর